হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে গত মঙ্গলবার এক সন্ত্রাসী মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর নয় বছরের এক শিশুকে গলা টিপে হত্যা করেছে। পরে প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে তড়িঘড়ি লাশ দাফন করে। বিষয়টি জানাজানি হলে একটি স্থানীয় মানবাধিকার সংস্থা থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের জন্য কবর থেকে ওই শিশুর লাশ উত্তোলন করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সৌদিপ্রবাসী আবদুর রহিমের ছেলে আবদুর রহমান তরুণ (৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তার হাতে থাকা একটি মুঠোফোন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফজলুর রহমান সোহেল (২৫) ছিনিয়ে নেন। তরুণ ঘটনাটি মাকে বলে দেবে বললে সোহেল তাকে গলাটিপে ও পানিতে ডুবিয়ে হত্যা করেন। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পাশের ডোবায় তরুণের লাশ দেখতে পায়।