হত্যার তিন দিন পর লাশ ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় এলাকায় হত্যা করার তিন দিন পর আলম হোসেন নামের এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রোববার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে লাশটি হস্তান্তর করা হয়।নিহত আলম হোসেন দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের মুন্তাজ প্রামাণিকের ছেলে। আলমের চাচা বিশু প্রামাণিক লাশটি শনাক্ত করেন।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রাগপুর কোম্পানির কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, গতকাল সকাল আটটা ২৫ মিনিটে বিএসএফ আলমের লাশ হস্তান্তর করে। বিএসএফ দাবি করেছে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা গ্রামে গত বৃহস্পতিবার ভোরে আলম হোসেনকে স্থানীয় লোকজন কুপিয়ে হত্যা করে।