হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভায়রা ভাই আহমেদুর নবী শাহীনকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন ফয়সাল ইসলাম রাসেল নামের অপর ভায়রা ভাই।
গতকাল রোববার বিকেলে মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ দায় স্বীকার করে খুনের বর্ণনা দেওয়া হয়। পরে আসামি ফয়সাল ইসলামকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আসামি ফয়সাল ইসলাম স্বীকার করেন, শাহীনের সঙ্গে আসামি ফয়সাল ইসলামের স্ত্রীর বড় বোনের বিয়ে হয় তিন মাস আগে। বিয়ের পর থেকে শাহীন স্ত্রীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়েন। ফয়সাল গত শনিবার বিকেলে শাহীনকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।