হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন
নীলফামারীতে এক নারীকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আটজন হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জুম্মাপাড়া গ্রামের আকবর আলী ও তাঁর তিন ছেলে গোলাম মোস্তফা, আবদুল মজিদ ও নূর ইসলাম; তফেল উদ্দিনের তিন ছেলে আবদুল মান্না, আবদুল হান্নান ও আবদুস সালাম এবং একই গ্রামের ইয়াকুব আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী জানা গেছে, ২০০২ সালের ২২ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলার মধ্যরাজীব গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী কালঠি বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে একটি বাঁশঝাড়ে লাশ ফেলে রাখে আসামিরা। এ ঘটনায় কালঠি বেগমের ভাই বেলাল হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন কিশোরগঞ্জ থানায় ওই আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।