হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেউয়ারাশি গ্রামের দুলাল উদ্দিন মণ্ডল (৩৫) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কেওয়ারাশি গ্রামের হাবিবুর রহমান (৩২), আলাল (৩২) ও কলমাকান্দা উপজেলার সারকোনা গ্রামের হাবিবুর রহমান ওরফে হাইব্যা (৩৫)। আসামিদের প্রত্যেকেই পলাতক আছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি বারহাট্টা উপজেলার কটরপাড়া গ্রামের মানিক মিয়াকে (৩৬) বেকসুর খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে দুলালকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন হাবিবুরসহ দণ্ডপ্রাপ্তরা।