হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় গাড়িচালক মনসুর আলম হত্যা মামলায় তিন সহোদরসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসাইন মৃধা গত সোমবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের কুশিঘাট পালপুর গ্রামের নবাব মিয়া ওরফে আক্তার ও তাঁর ছেলে আবিদ হোসেন ও আকমল হোসেন, একই গ্রামের তিন সহোদর তারেক আহমদ, হানিফ আহমদ ও সাবের আহমদ শহরতলীর টুকেরবাজার চরুগাঁও গ্রামের রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ উত্তর মাইজভাগের আলাউদ্দিন। তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবিদ হোসেন, আক্তার, রুহেল আহমদ ও আলা উদ্দিন পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, কুশিঘাট পালপুর গ্রামে এক ব্যক্তি নিজেকে পীর দাবি করেন। এর প্রতিবাদ করে ওই এলাকার বাসিন্দা গাড়িচালক মনসুর আলমের (২৫) পরিবার। এ ঘটনার জের ধরে ২০০৩ সালের ১১ নভেম্বর সকালে পীরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনসুর আলমের ওপর অতর্কিতে হামলা চালায়।