হত্যার দায়ে এক আসামির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা থানার পুলিশের সদস্য সেলিম উদ্দিন হত্যা মামলার রায়ে এক আসামির ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর একটি ধারায় একই আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এ কে এম শহিদুল ইসলাম গতকাল রোববার এ রায় দেন।