হত্যার দায়ে এক পরিবারের চারজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে একটি হত্যামামলার রায়ে এক নারীসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ জেব-উন-নেসা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সৈয়দপুর উপজেলার গোলাহাট ১ নম্বর বিহারি ক্যাম্পের হাসরাত, হাসরাতের স্ত্রী মুন্নী বেগম, ভাই মুন্না ও ছেলে রনি। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৬ অক্টোবর সন্ধ্যায় একই এলাকার আবদুস সালামের ছেলে এনামকে (২২) পূর্বশত্রুতার জের ধরে আসামিরা লোহার রড, লাঠি ও ক্রিকেটের ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় এনামের বাবা আবদুস সালাম বাদী হয়ে সৈয়দপুর থানায় ওই চারজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন।