হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, দুজনের সাত বছরের দণ্ড
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পার্থপ্রতিম রায় হত্যা মামলায় এ ক যুবককে যাবজ্জীবন এবং অপর দুজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম গত মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নাহিদ ফকির মংলা উপজেলার কাপালীর মেঠ গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মংলা পৌরসভার কলেজ রোড এলাকার জিয়াউর রহমান ও খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের রাজু শিকদারকে আদালত সাত বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে ২০০৪ সালের ১৪ জানুয়ারি রাতে মংলার দ্বিগরাজ বাজারে সন্ত্রাসীরা বোমা ছুড়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দ্বিগরাজ গ্রামের কালিপদ রায়ের ছেলে।