হত্যার দায়ে চার ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জাহানারা বেগম ও আবেদ আলী। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, রায়হানপুর ইউনিয়নের বেতমোড় গ্রামের আবদুল মালেক লসকরের ছেলে মিজানুররহমানের সঙ্গে তাঁর দূর সম্পর্কের চাচা নুরুল ইসলামের পারিবারিক বিরোধ ছিল।

এর জের ধরে ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর রাতে নুরুল ইসলাম মাছ ধরার কথা বলে পরিকল্পিতভাবে মিজানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে মিজানের গলাকাটা লাশ তাঁর নিজ ঘরে ফেলে রেখে যান। এ ঘটনায় মিজানের বোন মুন্নি বেগম ওই দিনই বাদী হয়ে পাথরঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।