হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার আটপাড়া উপজেলার কড়ারধুম গ্রামের আলতু (৪৫) হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৪ আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার বেলা ১১টায় এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কড়ারধুম গ্রামের আবদুর রহমান, মজু মিয়া, নুরু মিয়া ও আলতু মিয়া।