হত্যার দায়ে ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. বাচ্চু। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন সজল ও সুমন। রায় ঘোষণার সময় বাচ্চুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক রয়েছেন।
আদালতের সরকারি কৌঁসুলি পিপি খোন্দকার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, নিহত নবাব আলী কেরানীগঞ্জ এলাকায় চশমা ফেরি করে বিক্রি করতেন। ঘটনার দিন ২০১২ সালের ১ ফেব্রুয়ারি রাতে কেরানীগঞ্জের জিনজিরার বটতলা এলাকায় পৌঁছানোর পর আসামিরা তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। আসামিরা সবাই ছিনতাইকারী। এ ঘটনায় সেদিন নিহত ব্যক্তির ভগ্নিপতি নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।