হত্যার দায়ে তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় আলোচিত ফরিদউদ্দিন হত্যা মামলায় তিন সহোদরসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১৩ জনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আনিচুর রহমান খান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ড পাওয়া আসামিরা হলেন গলাচিপা উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকার ইসহাক আকন এবং তিন সহোদর অসিম আকন, জসিম আকন ও জয়নাল আকন।মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০৭ সালের ২৬ ডিসেম্বর দক্ষিণ চরবিশ্বাস এলাকার মান্নান হাওলাদারের ছেলে ফরিদউদ্দিনকে (১৮) বাড়ির পাশের রাস্তায় আসামিরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর জখম হন ফরিদউদ্দিন। তাঁকে ট্রলারযোগে উলানিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেলা দুইটায় তাঁর মৃত্যু হয়।