হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলাম আজম শাহাজাহান আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুস সালেক বৃহস্পতিবার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মো. সাইফুল ইসলাম ভূইয়া, সমেশপুর গ্রামের শাহজামাল আকন্দ এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের আবদুল মমিন। এঁদের মধ্যে আবদুল মমিন পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বেলকুচির বেলগাছি গ্রামের রহিজউদ্দিন মাস্টার, রাজাপুর গ্রামের আবদুর রশীদ শেখ ও হেলাল, বড় বেড়াখারুয়া চর গ্রামের নুরু শেখ, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের ইসমাইল হোসেন ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের গফুর নাইয়্যা। এঁদের মধ্যে রহিজউদ্দিন মাস্টার ও হেলাল পলাতক।