প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই ও তাঁর স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম জানান, আসামি ওই দম্পতি পলাতক রয়েছেন। তাঁদের অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়েছে। ২০০৫ সালের ১১ নভেম্বর মিরসরাইয়ের পাতাকোট গ্রামে অসুস্থ বোন সালমা বেগমকে দেখতে যান আবুল কালাম। খবর পেয়ে তাঁর ছোট ভাই নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী রহিমা বেগমও সেখানে যান। পারিবারিক বিরোধের জের ধরে সেখানে কালামকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ অভিযোগে কালামের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা করেন।