হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মাহাবুব-উল ইসলাম এ আদেশ দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বোদাপাড়া গ্রামের মৃত বশিরউদ্দিনের দুই ছেলে মো. তছলিম উদ্দিন (৫৬) ও মো. মোসলেম উদ্দিন (৫০)।মামলার বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর রাতে আসামিরা ওই গ্রামের মৃত আসকার আলীর ছেলে রাজিবুল ইসলামকে (৪০) মারধর করে গুরুতর জখম করে। ১৮ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাজিবুল ইসলামের ভাতিজা মো. সহিরুল ইসলাম সদর থানায় হত্যা মামলা করে।