হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে একটি হত্যা মামলার রায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ মিসেস জেব-উন-নেসা এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের খাতোয়াল পাড়া গ্রামের খমির উদ্দিনের ছেলে গোলাম আযম (৩৫) ও মোবারক আলী (৩২)।মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৩ নভেম্বর পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের খাতোয়াল পাড়া গ্রামের আবদুল নবারকে (৩২) পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই আবদুল কুদ্দুস বাদী হয়ে ওই দিনই নীলফামারী সদর থানায় হত্যা মামলা করেন। নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী রাসেল ও শাহাবুদ্দিন আহমেদ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।