হত্যার দায়ে পাঁচ ভাইয়ের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর ভাড়ইমারী গ্রামে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর তিন ভাইকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার পাবনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ভাড়ইমারী গ্রামের মুনছুর আলী, মজিবর রহমান, আজিবর রহমান, রঞ্জু হোসেন ও শাহিন আলী। তাঁরা সবাই আপন ভাই।