হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় রিক্তা আক্তার নামের এক শিশুকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ভুলু শেখ। তিনি আটপাড়া উপজেলার কোট্টাকোনা গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৭ ডিসেম্বর কোট্টাকোনা গ্রামের মো. করিমের মেয়ে রিক্তা আক্তার (১০) হাওরে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ১৬ ডিসেম্বর বিকেলে ব্যাঙাইল নদীতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় করিম ১৭ ডিসেম্বর আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।