হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ গত বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মফিজার রহমান (৩০)। তিনি মাগুরা সদর উপজেলার কুক্না গ্রামের আব্দুস সালামের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে ২০০৪ সালের ১৯ সেপ্টেম্বর মফিজার রহমান তাঁর সত্মা এলাচী বেগমকে পিটিয়ে আহত করলে তিনি মারা যান।