হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তির নাম নিজাম মোল্লা (৪০)। তাঁর বাড়ি সদর উপজেলার তালতলা গ্রামে। ২০০৭ সালের ৫ মার্চ তিনি তাঁর স্ত্রী মিছিরন্নেছাকে শ্বাসরোধ করে হত্যা করেন।