হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারিগাছে ঢিল মারার অপরাধে ১০ বছরের শিশু সোহেল ওরফে ছোট বাউকে পিটিয়ে হত্যার দায়ে সাহেজ জামাল (২৬) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এই রায় দেন। ২০০৯ সালের ১৩ মার্চ কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামে হত্যাকাণ্ডের ওই ঘটনাটি ঘটে।