হত্যার দায়ে শেরপুর ও নড়াইলে পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর ও নড়াইলে দুটি হত্যা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আদালত গত বৃহস্পতিবার এই রায় দেন।শেরপুরের ঝিনাইগাতীর কুরবান আলী হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শেরপুরের জেলা ও দায়রা জজ মো. মুরশীদ আলম এই রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামের মো. ইস্রাফিল (৫৭), হাসমত আলী (২৭), এছাহাক আলী (২৯) ও হাবিল (২০)।নড়াইলে স্ত্রী হত্যার দায়ে কালিয়া উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসুদেব দাসকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এই রায় দেন।