প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে একটি হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তি হলেন ধরমপাশা উপজেলার লংকা পাথারিয়া গ্রামের ফিরোজ আলী৷ ১৯৯৭ সালের ১০ মে সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ফিরোজ আলী তাঁর বোনের দেবর আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি নিহত হন।