হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল রোববার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।দণ্ড পাওয়া সাতজন হচ্ছেন কচুয়া উপজেলার সহবতকাঠী গ্রামের দেলোয়ার হোসেন খান, আবদুল বারেক হাওলাদারের দুই ছেলে আক্তার হাওলাদার ও জাকির হাওলাদার, হাশেম শেখের দুই ছেলে শেখ সামছুর রহমান ও আবদুস সালাম শেখ, মাসুদ শেখ এবং টেংরাখালী গ্রামের আজিজুল কাজী। তাঁদের মধ্যে আজিজুল কাজী পলাতক এবং অন্যরা বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছেন।জানা গেছে, ২০০২ সালের ১২ নভেম্বর অভিযুক্ত ব্যক্তিরা কচুয়া উপজেলার সহবতকাঠী গ্রামের আলমগীর হোসেনকে পিটিয়ে জখম করেন। পরদিন তিনি মারা যান।