হত্যার দায়ে স্বামী ও ননদের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দীঘলিয়া উপজেলায় তসলিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী ও ননদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আখতার হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া দুজন হলেন তসলিমার স্বামী আবু জাফর হাওলাদার (৪৫) ও ননদ শাহিনুর বেগম (৪০)। তাঁদের বাড়ি দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে।২০০৭ সালে ১ জানুয়ারি তসলিমা বেগমকে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করা হয়।