হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এবং তাঁর তিন সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কোদালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হেদায়েত মোল্লা, মোতাহার মোল্লা ও বায়েজিদ মোল্লা। নিহত পারভীন আক্তার (৩০) জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আক্তার শেখের মেয়ে।