হত্যার দুই মাস পর শিশুর গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় হত্যার দুই মাস পর গতকাল সোমবার ১০ বছর বয়সী এক মেয়েশিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।নিহত শিশুর নাম প্রার্থনা সরকার। তার বাবার নাম পরিমল সরকার। বাড়ি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া গ্রামে। প্রার্থনা স্থানীয় কাশিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, বদোপাড়া গ্রামের আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী নাসিমা বেগম, মেয়ে কেয়া খাতুন এবং একই এলাকার রতন কুমার মণ্ডল।