হত্যার পর পেট্রল ঢেলে লাশ পোড়াল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় একজন পরিবহন ঠিকাদারকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে মরদেহ পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে দেয় তারা। তাঁর ব্যবহূত মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের কথায়, পুড়িয়ে ফেলার আগে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
নৃশংসভাবে খুনের শিকার এই ঠিকাদার হলেন মোজামেঞ্চল হক ওরফে মুকুল (৪০)। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া শহরের মাটিডালি লোহার ব্রিজ এলাকা থেকে তাঁর পোড়া ও বীভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে মোজাম্মেলের পরিবারের লোকেরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি শহরের কাটনারপাড়া করোনেশন স্কুল লেনে স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন।
মোজাম্মেলের স্ত্রী শামিমা আখতারের ভাষ্যমতে, সন্ত্রাসীরা একজন নারীকে দিয়ে মুঠোফোনে কল করে বাসা থেকে ডেকে তাঁকে হত্যা করেছে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক প্রথম আলোকে বলেন, ‘হত্যার ধরন দেখে মনে হচ্ছে, এটি পেশাদার ও সংঘবদ্ধ খুনি চক্রের কাজ। গুলি করে হত্যার পর কেউ যাতে শনাক্ত করতে না পারে, সে জন্য মৃতদেহটি পলিথিনের বস্তায় পেঁচিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বগুড়ার আদমদীঘি উপজেলার বিনশারা গ্রামের ইদরিস আলীর ছেলে মোজামেঞ্চল হক। প্রায় আট বছর আগে থেকে তিনি একটি প্রতিষ্ঠানের পরিবহন বন্দোবস্তের ঠিকাদারি করেন। পাশাপাশি ‘রেন্ট এ কার’-এর ব্যবসাও করতেন।
শামিমা আখতার বলেন, কয়েক দিন থেকেই মোজামেঞ্চলকে বেশ চিন্তিত ও বিমর্ষ দেখাচ্ছিল। গত সোমবার বেলা তিনটার দিকে মোজামেঞ্চলকে মুঠোফোনে শহরের নামাজগড় এলাকার একজন নারী বাসা থেকে ডেকে নেন। যাওয়ার সময় মোজামেঞ্চল তাঁকে (স্ত্রী) বলেন, এক নারী কিস্তিতে ফ্রিজ কিনতে চাচ্ছেন। শোরুমে তাঁর পক্ষে গ্যারান্টার হতে তিনি ডেকেছেন।
শামিমা বলেন, রাতে তিনি বাসায় ফিরেননি। মুঠোফোনও বন্ধ পান। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তি খবর দেন, মাটিডালি থেকে আগুনে পোড়া একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ খবরে মর্গে গিয়ে মুখ দেখে তিনি লাশ শনাক্ত করেন।
হাসপাতালের ফরেসনিক বিভাগের একজন চিকিৎসক বলেন, ‘মরদেহের ৭০ শতাংশই পুড়ে গেছে। ময়নাতদন্তে পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে সেটি গুলি, না ছুরিকাঘাতের চিহ্ন, তা নিশ্চিত হওয়া যায়নি।’
শামিমা বলেন, কারও সঙ্গে তাঁর স্বামীর বিরোধ নেই। পরিবহন ঠিকাদারি করে সংসার চালান। কেন তাঁকে এমন নৃশংসভাবে খুন করা হলো, তিনি তা জানেন না। নিছক মোটরসাইকেল নিতেও কেউ এভাবে খুন করতে পারে, সেটাও তিনি বিশ্বাস করেন না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। খুনের কারণও এখন পর্যন্ত জানা যায়নি।