প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পেশোয়ারে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা ওই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি আমির আলী আজাদ, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, শফিউল ইসলাম, সাকির হোসেন, কাজী আবুল হাসনাত প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, জঙ্গিবাদ বিশ্বে মাথাচাড়া দিচ্ছে। এর পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদী শক্তি। ওই শক্তির বিরুদ্ধে প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।