হত্যার প্রতিবাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে ঈদের দিন গ্রামের আলী শাহ্ মাজার প্রাঙ্গণে প্রতিবাদ সভা হয়েছে। এর আগে কাল ব্যাজ ধারণ করে এলাকাবাসী ঈদের নামাজ আদায় করেন। অভিযোগ রয়েছে, গত ২৯ আগস্ট রাতে নুরুল ইসলামকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গুলি করে হত্যা করেছে। এলাকার প্রবীণ মিয়া চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত।