হত্যার বিচার ও শিশুসন্তান উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পমসাজনপুর গ্রামের গৃহবধূ মিতু আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।২২ মার্চ মিতু আক্তারকে হত্যা করার পর তাঁর পাঁচ বছর বয়সী শিশুপুত্র তামীমকে নিয়ে পালানো হয়। মিতুর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হওয়ায় তাঁকে ফিরে পেতে মিতুর পরিবার প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছে। এদিকে মামলা তুলে না নিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।ভেদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্র জানায়, ২১ মার্চ রাতে মিতুকে নির্যাতনের পর ২২ মার্চ সকালে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মিতুর স্বামী ইমরান হাওলাদার তামীমকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মিতুর বাবা আবুল কালাম মুন্সি বাদী হয়ে চারজনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ মিতুর শ্বশুর জৈনদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলহাজতে পাঠিয়েছে।ছয় বছর আগে ভেদরগঞ্জ উপজেলার পমসাজনপুর গ্রামের আবুল কালাম মুন্সির মেয়ে মিতু আক্তারের সঙ্গে একই উপজেলার পুটিজুরি গ্রামের জৈনদ্দিন হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারের বিয়ে হয়। ওই বছরই শ্বশুরের দেওয়া যৌতুকের টাকায় ইমরান মালয়েশিয়া যান। দেড় বছর আগে ইমরান দেশে ফিরে আসেন। পরে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।মিতু হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।