প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফয়জার রহমান বলেন, গত বছরের ১৫ নভেম্বর অধ্যাপক শফিউলকে হত্যা করা হয়। এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে হত্যা করা হয়েছিল। এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।