হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকরে সহযোগিতা করায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে নেছারের মুঠোফোনে হুমকিসংবলিত এ খুদে বার্তা পাঠানো হয়। নেছার আলমকে গালি দিয়ে পাঠানো ওই খুদে বার্তায় বলা হয়েছে বলা হয়েছে, ‘আমাদের চার নেতার (কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সালাহউদ্দিন কাদের ও মতিউর রহমান নিজামী) মৃত্যুদণ্ড কার্যকরে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব।’ নেছার আলম জানান, খুদে বার্তাটি পাওয়ার পর তিনি এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিরাপত্তা চেয়ে ও তদন্ত দাবি করে জেলার জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।