হত্যার ৭৫ দিন পর লাশ তোলা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডের ৭৫ দিন পর আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থান থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ তোলা হবে। এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। র‌্যাবের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আদালত তাঁদের লাশ তোলার অনুমতি দেন।রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে গত ১১ ফেব্রুয়ারি এ দম্পতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।এখন ভিসেরা আলামত সংগ্রহের জন্য লাশ তোলা হচ্ছে। এত দিন পর রাসায়নিক পরীক্ষায় কোনো সূত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে র‌্যাবের কর্মকর্তারাই সন্দিহান। তবে তাঁরা বলছেন, সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল গতকাল বলেন, রাসায়নিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা যদি কোনো সূত্র উদ্ধারে ব্যর্থ হন, তাহলে সেগুলো উন্নত কোনো দেশে পরীক্ষার জন্য পাঠানোর কথাও ভাবছে র‌্যাব।