হত্যাসহ চার মামলার আসামির হাতকড়াসহ পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার হওয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের চাঞ্চল্যকর দিদার হত্যা মামলাসহ চার মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি সফিকুল ইসলাম (৪০) পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন।সফিকুল ইসলাম আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের দেওয়ান আবদুর রাজ্জাকের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থানার পুলিশ গতকাল বিকেলে তালশহর এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যান সফিকুল। এ ঘটনার পর আশুগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।