হত্যার দায়ে দুজনকে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি হত্যা মামলায় দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. পারভেজ (২৩) ও একই এলাকার মো. অমিত হাসান (২১)।

গাজীপুর আদালতের সরকারি কৌঁসুলি হারিজ উদ্দিন আহমেদ জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর ওই এলাকার মো. নূরুল ইসলাম ছেলে মাসুদকে (২০) বাড়িতে একা রেখে জেলার কালীগঞ্জ উপজেলায় তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত আড়াইটার দিকে খবর পান, তাস খেলাকে কেন্দ্র করে মাসুদকে তাঁরই দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। এ সময় মাসুদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি তাঁর ছেলের মরদেহ দেখতে পান। এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসান আটক করে।

এ ঘটনায় নুরুল ইসলাম নবী বাদী হয়ে মো. পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে এ বছরের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।

১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার বেলা ১১টার দিকে আদালত এ রায় দেন।