প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোমুখো ৫-৬টি হনুমান সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। গতকাল রোববার দেখা যায়, হনুমানগুলো তালা সদর, জেয়ালা, আটারই, ইসলামকাটি, খলিলনগরসহ পাটকেলঘাটার বিভিন্ন এলাকার বাড়ির ছাদে কিংবা গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে। উৎসুক লোকজন হনুমানগুলোকে কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা ধরনের খাবার দিচ্ছে। তালা উপজেলা সদরের খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ জানান, কালোমুখো এই হনুমানগুলো যশোরের কেশবপুরে থাকে। খাদ্যসংকটসহ পরিবেশগত কারণে ওই এলাকা থেকে হনুমান অন্য এলাকায় চলে যাচ্ছে।