হনুমান সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে হনুমান সংরক্ষণ প্রকল্পের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হনুমান সংরক্ষণ প্রকল্পের প্রধান ফিরোজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, অধ্যাপক অসিত কুমার মোদক, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আশরাফ উজ জামান খান, খুলনা বিভাগীয় ফরেস্টার হাওলাদার আজাদ কবির, মাওলানা গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান আজগর আলী। বক্তারা বলেন, হনুমান আমাদের ঐতিহ্যের অংশ। এদেরে রক্ষা করা আমাদের দায়িত্ব। বক্তারা হনুমানের আচরণ পরিবর্তনের ফলে বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন। তাঁরা হনুমান সংরক্ষণে হনুমানের অভায়রণ্য নির্মাণ, বিদ্যুতের তারে কভারিং করাসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।অধ্যাপক ফিরোজ জামান বলেন, হনুমানরা খুবই শান্ত প্রকৃতির হয়। এরা সরবরাহ করা খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই খাদ্য না পেলে হিংস্র হয়ে ওঠে। তিনি হনুমানদের ঢিল না ছোড়ার পরামর্শ দেন।