হনুমানটিকে পিটিয়ে হত্যা করা হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মাস ধরে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল হনুমানটি। গতকাল মঙ্গলবার সকালে শহরের করিমুননেসা সড়কে হনুমানটিকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। জয়নাল আবেদীন নামের এক পথচারী বলেন, ‘এ সড়ক দিয়ে আমি যাওয়ার সময় দেখতে পাই, কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে হনুমানটিকে পেটাচ্ছে। আমি হনুমানটিকে না পেটানোর জন্য তাদের অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’