হনুমানের খাদ্য ওজনে কম দেওয়ায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলায় বিরল প্রজাতির কালোমুখী হনুমানের খাবার সরবরাহকারী ঠিকাদারকে জরিমানা করা হয়েছে। ওজনে কম দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সংশ্লিষ্ট ঠিকাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার হনুমানের জন্য সরবরাহ করা খাবার ওজন করে দেখেন। এতে কলা ৭১ কেজির স্থলে ৬৫ কেজি, বাদাম সাড়ে পাঁচ কেজির স্থলে সাড়ে চার কেজি পাওয়া যায়। আদালত সঙ্গে সঙ্গে ঠিকাদার আহম্মদ আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।ঠিকাদার আহম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সহকারী কুদ্দুস ওজনে কম দিতে পারে। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’ যশোরের বন কর্মকর্তা কামালুজ্জামান জানান, ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।