হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় উপনির্বাচনে আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রবিউল আলম উবায়দুল মুক্তাদির চৌধুরী এবং হবিগঞ্জ-১ আসনে মুশফিক হোসেন চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, গতকাল সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। খবর বাসসের।আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আলাউদ্দিন আহমেদ ও মাহবুব উল আলম হানিফ। এর আগে উপনির্বাচনে দলের মনোনয়ন পেতে দুই আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নবম জাতীয় সংসদের শূন্য ঘোষিত এই দুটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ জানুয়ারি।গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের প্রবীণ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজী মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের সাংসদ মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।