হবিগঞ্জ চেম্বারের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১৮টি পদে চারটি প্যানেলে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এ নির্বাচন হবে। নির্বাচনে ভোটারের সংখ্যা এক হাজার ৭৩১ জন। নির্বাচন কমিশনার আলমগীর খান জানান, নির্বাচনে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।