হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার রাতে। তাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক ও ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক করে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির বিষয়টি জানানো হয়। তিন মাস আগে অনুষ্ঠিত নির্বাচন স্থগিত রেখে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটির ১৩ জন যুগ্ম আহ্বায়ক হলেন: প্রথম যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সৈয়দ মুশফিক হোসেন, আজহারুল হক, আবদুল মালেক, ফখরুল আলম, ইকবাল হোসেন খান, সালাউদ্দিন, হাসবী সাঈদ চৌধুরী, মাকসুদুর রহমান, আবদুল আওয়াল, আবদুল কাইয়ুম, কুতুব উদ্দিন ও ফজলে নকীব।চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটি ৬১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। নতুন আহ্বায়ক তাজুল ইসলাম জানান, দলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ও সম্পাদক আমিনুল ইসলাম খান গতকালই এই কমিটিকে অনুমোদন দেন।