প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সঙ্গে ঢাকার বাস চলাচল গতকাল শনিবার থেকে বন্ধ রয়েছে। একজন চালককে মারধর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ঢাকার সায়েদাবাদ এলাকায় হবিগঞ্জ-ঢাকায় চলাচলকারী গণপরিবহন দিগন্ত এক্সপ্রেসের চালক হিরা মিয়াকে মারধর করেন একই এলাকার রানা নামে একজন পরিবহন পরিচালক।
এ ঘটনার প্রতিবাদে ওই দিন মধ্যরাতে হবিগঞ্জ জেলা শ্রমিক পরিবহন ইউনিয়নের জরুরি সভা হয়।
সংগঠনের সহসভাপতি মলাই মিয়ার সভাপতিত্বে সভায় চালক হিরা মিয়াকে মারধর করার প্রতিবাদে তারা ঢাকা-হবিগঞ্জ পথে সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।