প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলায় গত রোববার দিবাগত রাত একটার দিকে ওই পত্রিকার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় হবিগঞ্জ-২ আসনের সাংসদ আবদুল মজিদ খানসহ আওয়ামী লীগের ৮০ জন সাংসদ মনোনয়ন থেকে বাদ পড়ছেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাংসদের ছবিও ছাপানো হয়। এ খবর ফেসবুকেও প্রচার করা হয়। এই পরিপ্রেক্ষিতে ওই দিন বানিয়াচংয়ের পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া পত্রিকাটির সম্পাদক গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী ও ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহার বিরুদ্ধে মামলা করেন।