হবিগঞ্জ শহরে বড়ি খেয়ে তিন শিশু গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের বাতিরপুর এলাকার তিন শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে কুড়িয়ে পাওয়া বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং মৃত্যুর সঙ্গে লড়ছে হবিগঞ্জ সদর হাসপাতালে।ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার। পারিবারিক সূত্রে জানা যায়, শহরের বাতিরপুর এলাকার মো. দিদার মিয়ার ছেলে রনি (৫), তার বড় বোন সনিয়া (৮) ও পাশের বাড়ির গোপাল হোসেনের মেয়ে অনন্যা (৮) বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল।এ সময় তারা পুকুরপাড়ে লাল রঙের দুই পাতা বড়ি খুঁজে পায়। তারা এ বড়িকে চকলেট মনে করে খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর এ তিন শিশুই একে একে অসুস্থ হয়ে পড়ে।