হবিগঞ্জ-২ আসনে লড়ার ঘোষণা আবুল আজাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. আবুল আজাদ। তিনি আওয়ামী লীগ থেকে এ আসনে মনোনয়ন চাইবেন। গত বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মো. আবুল আজাদ হবিগঞ্জ জেলা বারের সদস্য এবং জেলা আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী ওলামা লীগের সহসভাপতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত দিনে এ আসনে যাঁরা সাংসদ ছিলেন, তাঁরা কেউ এলাকার উন্নয়নে কাজ করেননি। বর্তমান সাংসদ ছিলেন নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত।
মানুষের দাবি পূরণে তিনি আগামী নর্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান। তিনি আশাবাদী, দল তাঁকে মনোনয়ন দেবে। এ ছাড়া ৭০ শতাংশ নারী ভোটার তাঁর পক্ষে কাজ করবেন।