হবিগঞ্জে আ.লীগের নেতাসহ অর্ধশতের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গত শনিবার সংঘর্ষের ঘটনায় পৌর মেয়র, কাউন্সিলর, সাংবাদিক, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) আবুল হোসেন গত শনিবার রাতে এ মামলা করেন। এজাহারে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এফ এম অলি আহমদ, কাউন্সিলর আবু তাহের সাইদুর রহমান, মাখন মিয়া, কাউন্সিলর রুস্তম আলী আফজল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ প্রমুখ।