হবিগঞ্জে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় হবিগঞ্জে করা পাঁচটি মামলায় আসামিদের বিরুদ্ধে আগামী ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হবে। গতকাল সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অধীনে গঠিত বিশেষ আদালতের বিচারক মাহবুবুল আলম এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে কড়া পুলিশি পাহারায় মামলার চার আসামিকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন এ এইচ এম শামীম, বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ ওরফে আজিজুল ওরফে সুমন এবং আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজুল ওরফে হানিফ। আজিজুলকে সিলেট কারাগার থেকে এবং অন্যদের হবিগঞ্জ জেলা কারাগার থেকে নিয়ে আসা হয়। অপর আসামি সালাউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজীব ওরফে তাওহিদ ঢাকা কারাগারে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাঁকে হাজির করা হয়নি।এ মামলায় পলাতক আসামিরা হলেন জেএমবির বর্তমান প্রধান হবিগঞ্জ জেলার খোজারগাঁও গ্রামের মাওলানা সাইদুর রহমান ওরফে আইয়ুব আলী, বগুড়ার শেরপুর উপজেলার জামুর গ্রামের সফিকুল ইসলাম ওরফে নাজিম ওরফে নাহিম ও জয়পুরহাটের কালাই উপজেলার বেলগাড়ী গ্রামের সালাউদ্দিন।২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবি জঙ্গিরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জজ আদালতের ছাদসহ কয়েকটি স্থানে বোমা হামলা চালায়।